শ্রীমঙ্গলে ২৫টি ব্যাংকের যৌথ উদ্যোগে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

June 9, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক ও স্থানীয় তফসিলভুক্ত ২৫ ব্যাংকের যৌথ আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে ঋণ বিতরন করা হয়েছে।

সোমবার ৮ জুন সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হলরুমে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: মুহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে ঋণ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। এসময় কৃষি ঋণ প্রচারণা বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন, এবি ব্যাংক সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমদ মননুন পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক, ব্যাংকার্স এসোসিয়েশন শ্রীমঙ্গল শাখার সভাপতি মো: সালাউদ্দিন। এছাড়া বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও ঋণ গ্রহীতা কৃষক, মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এবি, পূবালী, জনতা, আইএফআইসি, এনসিসি, কৃষি, রূপালী ও অগ্রণী ব্যাংকের গ্রহীতাদের মাঝে ১ কোটি ৯০ লাখ টাকার এগ্রো, মৎস্য ও কৃষি খাবারীদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com