ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পরিবেশ রক্ষায় সাপ্তাহ ব্যাপী কর্মসূচী

June 11, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং কৃষি বিজ্ঞান বিভাগ-এর যৌথ উদ্যোগে পালিত হচ্ছে সাপ্তাহ ব্যাপী বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ ।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটি বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী, ই-ম্যাগাজিনের উদ্বোধন, পরিবেশ সচেতনতামূলক উপস্থাপনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য

অধ্যাপক ড. এম. আর. কবির।

অনুষ্ঠানে সিলেট বিভাগের বিয়ানী বাজারের লোদি গার্ডেন- ১ এর সহযোগীতায় ক্যাম্পাসে রোপন করা হয় বিভিন্ন জাতের বৃক্ষরাজী। এ ছাড়াও এই অনুষ্ঠানটি সফল করতে এগিয়ে আসে এইচডিসিএল (হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড) আয়োজকরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব অপরসীম। পরিবেশ রক্ষা ও পৃথিবীকে বাসযোগ্য রাখার লক্ষ্যে সচেতনতা সৃষ্টি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের এই ধারাবাহিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে— এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাধনীনতা পুরস্কার প্রাপ্ত কৃষি বিজ্ঞানী প্রফেসর এম এ রহিম বলেন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকারা বদ্ধ হতে হবে। মূলত:প্রকৃতি ও মানবজীবন এক সুতোয় বাঁধা। পরিবেশ রক্ষায় আমাদের সচেতনতা ও সম্মিলিত পদক্ষেপ এখন জরুরী হয়ে পড়েছে। তিনি বৃক্ষরোপণ ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করে আমাদের আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহারের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্শন করেন।

এর আগেও লোদী গার্ডেন এর পরিচালক আব্দুল মালিক লোদী ও আব্দুল আলিম লোদীর উদ্যোগে বৃক্ষ রোপন করা হয়। আব্দুল আলিম লোদী জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশ বজায় রাথতে ইউনিভার্সিটি বনায়ন কর্মসূচীকে গুরুত্ব দিয়ে থাকেন, এবং লোদী গার্ডেন এর পক্ষ থেকে প্রতিবছর বৃক্ষ রোপন করে দেয়ার আশাও ব্যক্তয় করেন তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com