সিলেট বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় সৌরভের চমক

June 11, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় ভারসাম্য ও দৌড় এ প্রথম স্থান অর্জন করে চমক দেখিয়েছে শ্রীমঙ্গলের চতুর্থ শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম সৌরভ। সৌরভ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বুধবার ১০ জুন সিলেট বিভাগীয় শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় প্রতিযোগিতা ২০২৬।

এ প্রতিযোগিতায় সকল প্রতিযোগীকে পেছনে ফেলে বিভাগীয় পর্যায়ে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান স্থান অর্জন করে মো. আমিনুল ইসলাম সৌরভ।

উল্লেখ্য যে, সর্ব প্রথম ইউনিয়ন পর্যায়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে কৃতিত্বের সাথে ১ম স্থান অর্জন করে এই সাফল্য ধরে রাখে।

এর আগে মৌলভীবাজার জেলার ৮৩ টি ইউনিয়নের প্রতিযোগি এই খেলায় অংশগ্রহণ করলেও সবাইকে হারিয়ে ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে সুযোগ  সৌরভ।

সে আগামী ১৫ জুন অনুষ্ঠিত ঢাকা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তার মেন্টর ও শিক্ষক পাবেল মাহমুদ। তিনি আরও বলেন-ছেলেটা পড়ালেখায় খুবই ভালো এবং মেধাবী। খেলাধুলাও বেশ পটু। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সৌরভের এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, গ্রামবাসীসহ তার পরিবারের সবাই আনন্দিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com