শ্রীমঙ্গল উত্তরণ পাঠাগার পক্ষ থেকে সংবর্ধনা প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে

সাইফুল ইসলাম : বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার ২০২৬ প্রাপ্তিতে প্রফেসর নৃপেন্দ্রলাল দাশকে উত্তরণ পাঠাগার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ উত্তরণ পাঠাগারে সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাহিত্য সাময়িকী প্রতীতি’র দ্বিতীয় বর্ষ সংখ্যা ২০২৬ এর মোড়ক উন্মোচন করেন উত্তরণ পাঠাগার।
উত্তরণ পাঠাগারের সভাপতি ও শ্রীমঙ্গল সরকারি কলেজ এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রফেসর শামসুন নাহার খান, শ্রীমঙ্গল সরকারী কলেজের সাবেক প্রফেসর রফি আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সুদর্শন শীল, কবি জহিরুল মিঠু, আব্দুর রউফ তালুকদার। এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিসসহ বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য অনুরাগীরা। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন