বড়লেখায় ৩০ হাজার কৃষক পাচ্ছেন কৃষিকার্ড, তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

July 18, 2026,

আব্দুর রব : বড়লেখায় প্রাথমিকভাবে ৩০ হাজার কৃষককে কৃষিকার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর। প্রত্যেক ক্যাটাগরির সাধারণ কৃষকদের ১০টি সরকারি সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্যে বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ি কৃষককার্ড প্রদানের প্রকল্প গ্রহণ করেছে।

কৃষিকার্ড প্রদানের লক্ষ্যে শুক্রবার দুপুরে প্রধান অতিথি উপজেলার হাকালুকি হাওড়পাড়ের বর্নি ইউনিয়নের বর্নি ব্লকের কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় এ উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন বায়েছ, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সরওয়ার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com