কুলাউড়ার বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজ মাওলানা আব্দুল মান্নান আর নেই

July 18, 2026,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ভাগমতপুর নিবাসী, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হাফিজ মাওলানা আব্দুল মান্নান (মনু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জয়পাশা হযরত শাহ কামাল (রহ.) জামে মসজিদের সম্মানিত খতিব এবং একজন প্রখ্যাত হাফিজে কুরআন ও শিক্ষক ছিলেন।

দীর্ঘদিন ধরে তিনি কোরআনের খেদমত, দ্বীনি শিক্ষার বিস্তার এবং অসংখ্য শিক্ষার্থীকে হিফজে কুরআনের আলোয় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালের সংবাদে কুলাউড়াসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও অভিভাবককে হারিয়ে তাঁর ছাত্র, মুসল্লি ও শুভাকাঙ্গক্ষীদের মাঝে শোকের মাতম চলছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে তাঁর নিজ গ্রাম ভাগমতপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com