বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ : হিসাব রক্ষক মিন্টুর শেষ কর্মদিবসে ব্যতিক্রমী স্মৃতিচারণমুলক সভা

August 2, 2026,

আব্দুর রব : বড়লেখা সরকারি ডিগ্রি কলেজর হিসাব রক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টুর শেষ কর্মদিবস ছিল ৩০ জুলাই বৃহস্পতিবার। কলেজটির প্রতিষ্ঠালগ্নের (১৯৮৬) হিসাবরক্ষক মো. রেজাউল ইসলাম মিন্টু সততা ও নিষ্টার সাথে অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করায় তার শেষ কর্মদিবসে ব্যাতক্রমী স্মৃতিচারণমুলক অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মৃতিচারণমুলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. কামরান আহমদ চৌধুরী, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ শাহজাহান কবির, অধুনালুপ্ত সাপ্তাহিক বড়লেখা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এমএম আতিকুর রহমান। বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক বিধান চন্দ্র দাস, হৃশিকেশ দাস, একেএম শফিউল আলমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন প্রতিষ্ঠানের হিসাব রক্ষকের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু সুন্দরভাবে এ দায়িত্ব পালন করে রেজাউল ইসলাম মিন্টু যে অনবদ্য অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন এখনো বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ মনে হয় আমার কলেজ, একটি এমসি কলেজ আরেকটি এ কলেজ। বড়লেখার প্রত্যন্ত এলাকায় ঘুরেছি, প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করেছি। কলেজের উন্নয়নে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বড়লেখার সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর বলেন, বিদায়ী হিসাব রক্ষক রেজাউল ইসলাম মিন্টু সাহেব কলেজের জন্য অনবদ্য অবদান রেখেছেন। তিনি তাঁর অবসর জীবনে সুখ শান্তি সুস্থতা ও নেক হায়াত কামনা করেন। তিনি আরও বলেন, হিসাব রক্ষক তাঁর অর্জিত ৪০ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনেও বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অগ্রগতিতে ভুমিকা পালন করবেন বলে প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com