কুলাউড়ায় ‘স্রোত সাহিত্য পর্ষদ’এর সভা অনুষ্ঠিত

August 2, 2026,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার কবি ও সাহিত্যিকদের সংগঠন ‘স্রোত সাহিত্য পর্ষদ’ এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে কুলাউড়া প্রেসক্লাব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

স্রোত সাহিত্য পর্ষদ এর আহবায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্রোত এর উপদেষ্টা সিপার উদ্দিন আহমেদ, চঞ্চল আক্তার, কবি সঞ্জয় দেবনাথ, কামরুল হাসান, প্রভাষক মোঃ খালিক উদ্দিন, সাংবাদিক এইচ ডি রুবেল, আজিজুল ইসলাম উজ্জ্বল, ভয়েস অফ কুলাউড়া’র স্টাফ রিপোর্টার শাহরিয়ার চৌধুরী, রেলওয়ে জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থী আরিফুল ইসলাম সানি।

অত্যন্ত প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় কুলাউড়া পাবলিক লাইব্রেরি পুনরায় চালু’র বিষয় সহ সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com