মার্শাল আর্ট ক্লাব কাপ-২০২৬: ২ স্বর্ণ, ১ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ জিতে সাফল্য মৌলভীবাজার জুসা মার্শাল আর্টের

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট ক্লাবের খেলোয়াড়রা মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬-এ অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন।
স্পোর্টস ইনডোর হল রুম রঘুনন্দনপুর ওয়াপদা প্রতিযোগিতার ১৭টি ইভেন্টে অংশগ্রহণ করে দলটি মোট ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করে। স্বর্ণপদক অর্জন করেন মেহজাবিন আবিদা খান, যিনি ফাইট বিভাগে স্বর্ণ ও কাতা বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন। তিনি দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজারের শিক্ষার্থী।
আরেক স্বর্ণজয়ী আইরাহ রহমান কাতা বিভাগে স্বর্ণ এবং ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনি নটরডেম স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী। আয়াত রহমান কাতা বিভাগে রৌপ্য এবং ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। তিনিও নটরডেম স্কুল অ্যান্ড কলেজ, শ্রীমঙ্গলের শিক্ষার্থী।
এছাড়া ব্রোঞ্জ পদক অর্জন করেন: সাওদা বিনতে হুসাইন (ফাইট), পল হ্যারিস রটারি হাই স্কুল, শ্রীমঙ্গল। তাসনুভা আহমেদ নাইরা (ফাইট), দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল, মৌলভীবাজার। সাদিয়া তাসনিম (কাতা), শাহীন স্কুল, মৌলভীবাজার। আকিফুর রহমান (ফাইট), গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মৌলভীবাজার। তারিকুল হাসান নাঈম (ফাইট), হিলালপুর হাই স্কুল। জামিল হোসেন (ফাইট), শ্রীমঙ্গল সরকারি কলেজ। আতিক শাহরিয়ার মেহেদী (ফাইট), ব্যবসায়ী।
এই সাফল্যে জুসা মার্শাল আর্ট ক্লাবের প্রশিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছেন।



মন্তব্য করুন