ফলোআপ: মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আরও ৩জন দৃষ্টি প্রতিবন্ধিদের সফল অস্ত্রপচার

August 16, 2026,

স্টাফ রিপোর্টার : রাজনগরের ইসলামপুরের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধিদের মধ্যে আরও ৩ জন দৃষ্টি প্রতিবন্ধির সফল চক্ষু অপারেশন করা হয়।  এ নিয়ে ১১ জন দৃষ্টি প্রতিবন্ধিদের মধ্যে ৬ জনের সফল অস্ত্রপচার সম্পন্ন হয়। বাকী ৫ জনের পরিবার থেকে সম্মতি পেলে তাদেরও বিনামূলে অপারেশ করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

১৬ আগস্ট মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আরও ৩জন দৃষ্টি প্রতিবন্ধিদের সফল অস্ত্রপচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদার, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদসহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ। এর আগে ২০ জুলাই ৩ জনকে সফল চক্ষু অপারেশন করা হয়।

উল্লেখ্য, রাজনগর উপজেলার একই পরিবারের ১১ জন দৃষ্টি প্রতিবন্ধীসহ মোট ১৪ জনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিএনএসবি চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত এ চিকিৎসা কার্যক্রমে একজনকে সম্পূর্ণ সুস্থ পাওয়া গেছে। এছাড়া দুইজনকে প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বাকি ১১ জনের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চোখের অস্ত্রোপচার প্রয়োজন।

অস্ত্রোপচার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করেন। চিকিৎসার প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল সম্পর্কে অবহিত হওয়ার পর পরিবারের সম্মতির ভিত্তিতে তিনজনের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তিনটি অস্ত্রোপচারই সফল হয়েছে।

এদিকে অস্ত্রোপচার প্রয়োজন এমন বাকি ৮ জনের সম্মতি না পাওয়ায় চোখের অপারেশন ওই সময় করা যায়নি।

গেল বন্যা চলাকালীন সময় জন্মান্ধ পরিবারটির খবর গণমাধ্যমকর্মীদের মাধ্যমে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক অবগত হলে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া এই পরিবারটির আর্থিক সহায়তার জন্য মৌলভীবাজার-৩ আসনের এমপি, জেলা ও উপজেলা প্রশাসন থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। সমন্নিত এমন প্রশংসনীয় মানবিক উদ্যোগের জন্য দৃষ্টি প্রতিবন্ধী ওই পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতাসহ অভিনন্দন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com