মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে আলাপ-আলোচনার মাধ্যমে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়।
শনিবার ২৯ আগস্ট মৌলভীবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি কাজী মুজীবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম এবং কাজী সৈয়দ ইউনুস আলী।
সভা পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী।
নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে কাজী মুজীবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কাজী কুতুব, সহ-সভাপতি কাজী কবীর তালুকদার, সাধারণ সম্পাদক কাজী মহিউছ্ছুন্নাহ আজমী, সহ-সাধারণ সম্পাদক কাজী ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী ময়নুল বখশ, অর্থ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী ফখর উদ্দীন এবং অফিস সম্পাদক কাজী জরিফ মিয়া নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, কাজী মো. সিরাজুল ইসলাম, কাজী মো. বদরুল ইসলাম, কাজী আব্দুল আলীম, কাজী সৈয়দ ইউনুস আলী, কাজী ইউসুফ আলী সিরাজী, কাজী আব্দুর রহিম, কাজী মনসুর বখত, কাজী মির্জা লুকমান ও কাজী ইউসুফ শরীফ।
সভায় বক্তারা নবগঠিত কমিটির মাধ্যমে মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে কাজী সৈয়দ ইউনুস আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।



মন্তব্য করুন