হোটেল রেস্তোরাঁয় সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবাযনের দাবিতে স্মারকলিপি প্রদান

August 31, 2026,

স্টাফ রিপোর্টার : হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নসহ শ্রমিক নেতৃবৃন্দের বিরদ্ধে দায়েরকৃত পরিকল্পিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোববার ৩১ আগস্ট দুপুরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, হোটেল রেস্তোরা খাতের শ্রমিকরা এক দুর্বিষহ জীবন যাপন করছে। নামে মাত্র মজুরিতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছে। ৫ মে ২০২৫ হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চুড়ান্ত গেজেট ঘোষণার  এক বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরা প্রতিষ্ঠানসমুহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হচ্ছে না। শ্রম আইন স্বীকৃত ৮ ঘন্টার অধিক কর্মঘন্টার জন্য দ্বিগুণ মজুরি প্রদানের বিধান থাকলেও মালিকরা ওভারটাইমের মজুরি না দিয়ে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক বার, তের ঘন্টা কাজ করতে বাধ্য করা হয়। এছাড়াও শ্রম আইনের অন্যান্য সুযোগ সুবিধা থেকে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করে চলেছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, সুবেল মিয়া, রুহুল আমিন, রুহিত, জসিম উদ্দীন রিয়াজ, সোহেল মিয়া, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফজলু রহমান সাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com