মৌলভীবাজারে শিক্ষার্থীদের নিয়ে নজরুল বর্ষের উদ্বোধন
August 31, 2026,

স্টাফ রিপোর্টার : নজরুল বর্ষ উপলক্ষ্যে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন হয়েছে।
সোমবার ৩১ আগস্ট সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ‘নজরুল বর্ষের’ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান সহ অন্যান্যরা। পরে শিক্ষার্থীরা নজরুলের উপর সংগীত পরিবেশন করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতার মধ্যে রয়েছে সংগীত আবৃতি, চিত্রাঙ্কন, অভিনয়, হাম-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা।



মন্তব্য করুন