আলোচিত চার খু/নসহ সকল হ/ত্যা-ধ/র্ষ/নের বিচার এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও বিভ্রাটের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা ও ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর শনিবার মৌলভীবাজার শহরের চৌমুহনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্তের সভাপতিত্বে ও বাসদ জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেল, বাসদ জেলা সদস্য অ্যাড. আবুল হাসান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর এবং সমাবেশে সংহতি বক্তব্য রাখেন বাপা জেলা সাধারণ সম্পাদক ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিবপ্রসন্ন ভট্টাচার্য।
এসময় সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চা শ্রমিক নেতা এস এম শুভ, বাসদ জেলা ইনচার্জ উজ্জ্বল রায়, সদস্য লক্ষ্মণ অধিকারী, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশী, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, বাংলাদেশ জাসদ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, উদীচী জেলা সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, ছাত্র ইউনিয়ন জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল হক জনি,ছাত্র ফ্রন্ট শহর শাখার সভাপতি শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। হত্যা, ধর্ষণসহ সকল অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানোর দাবি জানান তারা।
একই সঙ্গে বিদ্যুৎয়ের দাম কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের দাবিও জানান। সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল অনুষ্টিত হয়।



মন্তব্য করুন