মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কা/রাদণ্ড

September 7, 2026,

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার ৭ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো: আলিম মিয়া (২২), পিতা-মো. মসুদ মিয়া, মাতা-রায়না বেগম, সাং-শাহ বন্দর, মৌলভীবাজার সদর। মো. জাহিদ হাসান (২৪), পিতা-মো. জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা-পশ্চিম সুলতানপুর (লোকমানের বাড়ির ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর। মো. হোসাইন মিয়া (২০), পিতা-মো. কাইয়ুম মিয়া, সাং-সুলতানপুর (ফিরোজ মিয়ার কলোনি), মৌলভীবাজার সদর। মো. জাহেদ (২২), পিতা-মো. জাহাঙ্গীর আলম, সাং-গুলবাগ, বেড়ির পাড়, মৌলভীবাজার সদর।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো: রাশেদুজ্জামান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com