এম সাইফুর রহমানের ১৭তম শা/হা/দত বার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ, স্মৃতিচারণ ও বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা দুদক শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার জেলা আইনজীবী সমিতি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল শেষে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দুদকের নবনিযুক্ত জেলা প্রসিকিউটর, জেলা বারের সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু।
স্মরণ সভায় মরহুম সাইফুর রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন, জেলা বারের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান, জেলা বারের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফয়সল আহমদ, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মরহুমের স্মরণে এই মহতী উদ্যোগ নেওয়ায় আয়োজক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবকে ধন্যবাদ জানান। সভায় বিপুল সংখ্যক আইনজীবী, সাংবাদিক ও বিচারপ্রার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বার সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান টিপু।



মন্তব্য করুন