রেজিনা নাসেরকে মৌলভীবাজার জেলা সাইবার ফোর্সের শুভেচ্ছা
September 10, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমানের সহধর্মিনী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মৌলভীবাজার জেলা সাইবার ফোর্স।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সংগঠনটির নেতৃবৃন্দ রেজিনা নাসেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে এই ফুলের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাইবার ফোর্সের আহ্বায়ক শাহরিয়ার হোসেন ছাদী, সদস্য সচিব শিমুল মিয়া এবং দপ্তর সম্পাদক ওমর সানি সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ দলীয় ও সংগঠনের নানা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন