মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন

September 13, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরে বাছাইকৃত রোগীদের খোঁজখবর নিয়েছেন।

১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বাছাই করা ছানি পড়া রোগীদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ সময় সংসদ সদস্য অস্ত্রোপচার হওয়া রোগীদের খোঁজখবর নেন, হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং এর সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি নাসের রহমান হাসপাতালের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রথমবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে আসি। এখানকার পরিবেশ ও পরিচ্ছন্নতা অত্যন্ত ভালো। প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষ দেখলে বুঝতে পারেন এগুলো কতটা পরিচ্ছন্ন ও সুন্দর হয়, আর সরকারি হাসপাতালগুলোর বর্তমান অবস্থা তো আপনারাই দেখতে পারছেন।

তিনি আরও বলেন, হাসপাতালের বর্তমান পরিচালনা কমিটি অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছেন। সেবার মান বর্তমানে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং এটিকে আরও উন্নত করতে তিনি প্রয়োজনীয় পরামর্শ দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com