পরিকল্পিত স/ন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা বিরুদ্ধে মৌলভীবাজারে যুবদলের সমাবেশ ও মিছিল

September 22, 2026,

স্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মৌলভীবাজারে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল এই কর্মসূচি পালন করে।

সোমবার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার পৌর মেয়র চত্তর থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মো: ফয়জুল করিম ময়ূন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত।

বক্তারা বলেন, ‘এই সরকার আসার ছয় মাস পার হয়ে গেলেও আপনারা হয়তো মনে করতে পারেন যে আমরা ঘরে বসে আছি। আমরা ঘরে বসে নেই। সরকারের বিরুদ্ধে যখনই কোনো নৈরাজ্য সৃষ্টি করা হবে, তখনই আমরা রাজপথে নেমে তাদের প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।’

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com