মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

September 24, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পরিচালনা কমিটির (কার্যনির্বাহী পরিষদের) সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ সেপ্টেম্বর মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় লাইব্রেরির সার্বিক কার্যক্রম, পাঠকসেবা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সহ-সভাপতি জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পরিচালনা কমিটির সদস্যরা লাইব্রেরির কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পাঠকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা এবং বই পড়ার প্রতি নতুন প্রজন্মকে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com