মৌলভীবাজারে নির্বাচন কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ
September 26, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় মাঠপর্যায়ে নির্বাচন অফিসকে আরও গতিশীল করতে উপজেলা ও জেলা কার্যালয়সমূহে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার জেলা নির্বাচন কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মাঝে মোটরসাইকেল বিতরণ করেন। তিনি বলেন, নির্বাচনী দায়িত্ব দ্রুত সঠিকভাবে পালন করা এবং যাতায়াতের সুবিধার্থে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস ও জেলার ৭টি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়সমূহের মধ্যে ৮টি মোটরসাইকেল বিতরণ করেন। বিতরণকালে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস ও জেলার ৭টি উপজেলা নির্বাচন অফিসারবৃন্দ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন