মৌলভীবাজারে উন্নয়ন সহায়ক সংস্থা (উসস)-এর প্রতিষ্ঠাতা আব্দুল কাদির মাহমুদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব, উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) ও পদুনা পুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্রোশনের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল কাদির মাহমুদ এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত।
১ অক্টোবর বৃহস্পতিবার উন্নয়ন সহায়ক সংস্থা (উসস) মৌলভীবাজার এর প্রধান কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন, উসসের প্রতিষ্ঠাতা সদস্য ফয়জুল করিম ময়ূন, সংস্থার সাবেক চেয়ারম্যান চৌধুরী জেসমিন মাহমুদ, সংস্থার সাধারণ সম্পাদক শাহ্ আবদুল অদুদ, উসসের আজীবন সদস্য মৌলানা আব্দুল হেকিম, নির্বাহী বোর্ডের সদস্য জাবির হোসেন চৌধুরী ও সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শওকত হোসেন সরদার। এছাড়া উসসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন