বড়লেখার বেরেঙ্গা পুঞ্জিতে ৩ দিনব্যাপি ‘গোল্ডেন জুবিলি’র সমাপ্তি

November 29, 2026,

আব্দুর রব : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের বেরেঙ্গা পানপুঞ্জিতে অনুষ্ঠিত খ্রিষ্টান সম্প্রদায়ের তিন দিনব্যাপি প্রেসবিটারিয়ান মন্ডলীর ‘গোল্ডেন জুবিলি কমেমোরেশন’ (ধর্মীয় অনুষ্ঠান) অনুষ্ঠান রোববার বিকেলে শেষ হয়েছে। ২৭ নভেম্বর ‘গোল্ডেন জুবিলি কমেমোরেশন’ শুরু হয়।

খ্রিষ্টান সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বিভিন্ন পানপুঞ্জির ৩ সহস্রাধিক খাসিয়া ধর্মীয় ভক্তরা এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ধর্মীয় যাজক হিসেবে উপস্থিত হয়েছেন পাস্টর এবরিসন পতাম, পাস্টর ব্রিং পলং, প্রেসবিটারিয়ান মন্ডলীর লিডার রুস পতাম, হারকিউলিস, কুউইন আমসে প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com