কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে র‌্যালি ও শোক সভা

August 17, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতির জন্ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুর গফুর চৌধুরী মহিলা কলেজে বৃহস্পতিবার সকাল ১১টায় ১৭ আগষ্ট শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোক র‌্যালি শেষে বেলা সাড়ে ১২ টায় কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও  শিক্ষার্থী শামিমা শারমিন ও উর্মী আক্তারের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ইমতিয়াজ আহমদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ ,সাংবাদিক  আসহাবুর ইসলাম শাওন ও কলেজের প্রভাষক বিশে^শ্বর দেবনাথ। বক্তব্য রাখেন প্রভাষক লক্ষি মোহন সিংহ, শর্মীলা সিনহা প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com