বড়লেখায় প্রাইমারী স্কুলের দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ

January 15, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক দরিদ্র শিক্ষার্থীকে ১৫ জানুয়ারী সোমবার স্থানীয় জোনাকী ডিপার্টমেন্টাল ষ্টোরের পক্ষ থেকে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

স্কুল কমিটির সভাপতি তাজউদ্দিন আহমদ লতা মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সুলতানা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বদর”ল ইসলাম, ইউপি মেম্বার আমিনুল ইমলাম, সমাজসেবক মহিউদ্দিন আহমদ আদনান, ড্রেসদাতা ব্যবসায়ী নাজমুল ইসলাম, দিপক পাল, আলমাছ আহমদ, আবেদ খান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com