শাহবাজপুরে শীতবস্ত্র বিতরণ

January 20, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

 

১৮ জানুয়ারি বৃহস্পতিবার চাইল্ড কেয়ার একাডেমি প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল আহাদ। ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাদি হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সহ-সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আনিসুর রহমান, সেচ্ছাসেবকদলের সভাপতি ফখরুল ইসলাম, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমীকদল, কৃষকদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com