বড়লেখায় হেক্সাসের ১১ বছর পূর্তিতে শিক্ষার্থী সংবর্ধনা
January 20, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় হেক্সাসের ১১ বছর পূর্তি উপলক্ষে ২০ জানুয়ারী শনিবার কেক কাটা, আলোচনা সভা ও প্রবাস গমন উপলক্ষে ৩ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। হেক্সাসের বড়লেখা শাখার ম্যানেজিং ডাইরেক্টর জামিল আহমদের সভাপতিত্বে ও স্পোকেন ইংলিশ ট্রেনার আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় বক্তব্য এতে বক্তব্য দেন সিলেট জিন্দাবাজার শাখার আইইএলটিএস ট্রেনার মাজহার মুরাদ, বড়লেখা শাখার আইইএলটিএস ট্রেনার ইফতেখার আহমদ রাহেল, লাইফ স্কিলস ট্রেনার দুলাল আহমদ, ল্যাংগুয়েজ ক্লাব ট্রেনার রওশন লুভনা, কম্পিউটার ট্রেনার শামীমা আক্তার, ম্যানেজার জাহিদ লিটু, এক্সিকিউটিভ ছাদিক আহমদ, শাহরিয়ার মান্না, সংবর্ধিত শিক্ষার্থী জুবের আহমদ ও আব্দুর রহমান।



মন্তব্য করুন