বড়লেখায় কলেজ পর্যায়ে শ্রেষ্ট শ্রেণী শিক্ষক হলেন প্রভাষক মোশারফ হোসেন
January 22, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ মোশারফ হোসেন সবুজ ২০১৮ সালের উপেজলার মধ্যে (কলেজ পর্যায়ে) শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর বড়লেখা উপজেলা কমিটি রোববার বিভিন্ন ইভেন্টে শ্রেষ্টত্ত্ব আর্জনকারীদের ফলাফল ঘোষণা করে।
কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম প্রভাষক মোশারফ হোসেন সবুজ এবারের কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সিনিয়র প্রভাষক মোঃ মোশারফ হোসেন সবুজ ১৯৯৯ সালে নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করেন। পরপর তিনি গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। এর আগে তিনি বড়লেখার ঐতিহ্যবাহী আর.কে লাইসিয়াম স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।



মন্তব্য করুন