বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ২২ জানুয়ারী সোমবার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা ভ্যাটেনারী সার্জন মোঃ শাহপরানের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আজাদের রহমান, সাংবাদিক আব্দুর রব, এনজিও সংস্থা সুচনার কর্মকর্তা মতিউর রহমান, দেওয়ান মোঃ ওমার ফারুক, সিএনআরএস’র আব্দুল হালিম, খালেদ হাসান প্রমূখ।



মন্তব্য করুন