বড়লেখায় প্রবাসী বদরুলের অর্থায়নে গ্রামীণ রাস্তার ইটসলিং কাজ শুরু

January 24, 2018,

আব্দুর রব॥ বড়লেখার সুজানগর ইউনিয়নের হাশিমপুর গ্রামের মরহুম হাজী আব্দুছ ছাত্তার সড়কের ৫০০ মিটার স্থানের ইটসলিং কাজের উদ্বোধন করেছেন আলহাজ বদরুল ইসলাম সেবা ও শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম। দুই লক্ষাধিক টাকার এ ইটসলিং কাজের তিনি অর্থায়ন করছেন। ২৪ জানয়ারী বুধবার দুপুরে এ উপলক্ষে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলামের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, আগর-আতর ব্যবসায়ী মুজিবুল ইসলাম তারেক, সাবেক ইউপি মেম্বার নজরুল ইসলাম, ছমর উদ্দিন, মাওলানা আব্দুল বাছিত, মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী জমির উদ্দিন, দলিল লেখক সাহেদ আহমদ, মো. সুলতান মনসুর, আজিজ আহমদ, ইমরান আহমদ, সুমন আহমদ, আনিছুল হক, সুমেদ আহমদ প্রমূখ। উল্লেখ্য প্রবাসী বদরুল ইসলাম ইতিপুর্বে কয়েক লাখ টাকা ব্যয় করে এ রাস্তার প্রায় ২ কিলোমিটার এলাকায় মাটি ভরাটসহ নানা সংস্কার কাজের মাধ্যমে জনসাধারণের চলাচলের উপযোগী করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com