বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৮ হাজার টাকা জরিমানা
January 27, 2018,

আব্দুর রব॥ বড়লেখায় ভ্রাম্যমান আদালত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ।
জানা গেছে, ভোক্তা অধিকার আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে দন্ডবিধির ১৮৬০ এর (২৬৯) ধারায় একটি রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, একটি বেকারীকে ১৫ হাজার টাকা এবং প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে দুটি চালের দোকানকে ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন