বড়লেখায়-সড়ক দুুর্ঘঠনায় মা-ছেলের মৃত্যু

January 27, 2018,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কল্পনা বেগম (৩০) ও তার শিশু সন্তান মাহফুজুর রহমান (৫) নিহত হয়েছে।

শুক্রবার ২৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় উপজেলার শাহবাজপুরের অর্জুনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কল্পনা বেগম দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চান্দরপুর গ্রামের বাসিন্দা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শহিদুর রহমান বাংলানিউজকে জানান, দ্রুতগামী ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশা সড়কে মুখোমুখি হয়ে গেলে সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিতে থাকা কল্পনা বেগম ও তার ছেলে মাহফুজ গুরুতর আহত হয়।

দুজনকে নিকটস্থ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com