বড়লেখার চান্দগ্রামের বড় হাফেজ ছাহেব (রহ.) এর ইছালে সওয়াব সম্পন্ন

January 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ উপ-মহাদেশের শীর্ষ কোরআনে হাফেজ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের মরহুম আলহাজ আব্দুল বারী বড় হাফেজ ছাহেব (রহ.) ও তাঁর সুযোগ্য ছাহেব জাদাগণের ইছালে সওয়াব মাহফিল তাঁর মাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

২৫ জানুয়ারী বৃহস্পতিবার এ উপলক্ষে মরহুম পীরের মাজার জিয়ারত, কোরআনে খতম, বিষয় ভিত্তিক বয়ান ও তাদের জীবনী পর্যালোচনা করা হয়। উক্ত ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব কিবলা। বিশেষ অতিথির বয়ান পেশ করেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, আওলাদে রাসুল (সা.) সাইয়্যিদ আল্লামা হিফজুর রহমান মিশকাত সাহেব রফিনগর, ভারত, সাইয়্যিদ খালিদ আহমদ আল মাদানী সাহেব উজানডিহি, ভারত।

বিশ্ব বরেণ্য আলেমগন বলেন, মরহুম বড় হাফেজ ছাহেব ছিলেন, আল্লাহ তালার এক মকবুল ওলি। উনার জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনসহ কোরআনের খেদমতে। তিনি প্রখ্যাত পীর ও মুর্শিদ আল্লামা বদরপুরী (রহ.) এর নিকট থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী দয়াময়ের সন্তুষ্টি অর্জনে কোরআনে পাকের খেদমত ও রাসুলে পাকের সুন্নাতের অনুসরণে ছিলেন একজন সফল আলেম। আল্লাহ পাকের এই মকবুল ওলির বহুবিদ খেদমতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিশুদ্ধ উচ্চারণে কোরআনের হিফজ শিক্ষা দান। তাঁর হাতে গড়া হাজার হাজার কোরআনে হাফেজগণ বিশ্বব্যাপি বিশুদ্ধ কোরআনের হিফজ শিক্ষা দিচ্ছেন।     

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com