বড়লেখা পৌর কর্মকর্তা কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি
January 29, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির আহবানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।
পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতির অবস্থান ধর্মঘট সমাবেশে বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রিয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বড়লেখা ইউনিট কমিটির সভাপতি মোঃ মৌলুদ হোসেন চৌধুরী, শুভ্র কান্তি দে, সমছ উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান শিলা রাণী দে, মোঃ শাহজাহান, হেলাল উদ্দিন দুলু, মন্তজির আলী, ময়নুল হক প্রমূখ।



মন্তব্য করুন