বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে জাবের এন্ড শরিফ জুটি চ্যাম্পিয়ন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার সুজানগর ইউপির নয়াবাজার মাঠে ৩০ জানুয়ারী মঙ্গলবার রাতে অনুষ্ঠিত রিদওয়ান এন্ড সাফওয়ান আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে এমাদ এন্ড জুবের জুটিকে হারিয়ে জাবের এন্ড শরিফ জুটি চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বড়লেখা ও জুড়ি শাখার সহ-সভাপতি নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক রফিক উদ্দিন।
নয়াবাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাবের আহমদের সঞ্চালনায় পুরস্কার বিরতণী সভায় বক্তব্য রাখেন সিনিয়র প্রভাষক রফিক উদ্দিন, সমাজসেবক ইসু মিয়া, ফরিজ আলী, নুরুল ইসলাম, ফাতির আলী, দেলোয়ার হোসেন, আব্দুল আহাদ, হোসেন আহমদ, আব্দুস শহিদ, অলিউর রহমান, শরিফ আহমদ, নসিব আলী, ক্লাব সদস্য ফাহাদ আহমদ, এমাদ আহমদ, জয়নুল ইসলাম, জুয়েল আহমদ, সাদিক আহমদ, বিন্দু রায়, হামিদ আহমদ প্রমূখ।



মন্তব্য করুন