বড়লেখায় বেঙ্গল ফুডস্ চ্যাম্পিয়ন

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কাঠালতলী শেওরাডিগা মাঠে ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খালেদ আহমদ মোবাইল এন্ড ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইয়ং টাইগার পানিধার কে ৩৪ রানে হারিয়ে শিরোপা অর্জন করেছে বেঙ্গল ফুডস কাঠালতলী।
শেওরাডিগা সুপার স্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে কাতার প্রবাসী খালেদ আহমদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। শেওরাডিগা সুপার স্টার ক্রিকেট ক্লাবের সভাপতি ও জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার বিতরন করেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শহীদুল আলম শিমুল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা তাতী লীগের আহবায়ক ও প্রথম শ্রেণীর ঠিকাদার মহিউদ্দিন আহমদ গোলজার, সমাজসেবক ক্রিড়া সংঘঠক হাজী আশরাফ হোসেন, বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন বড়লেখা ও জুড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রুয়েল কামাল, বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কাউন্সিলের আহবায়ক শাহজাহান আহমদ। আমজাদ হোসেন পাপলু ও এমদাদুল ইসলাম শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় এছাড়া বক্তব্য রাখেন, ইউপি যুবলীগ সভাপতি গউছ উদ্দিন, যুবদল সভাপতি মুজিবুল হক খোকন, সমাজ সেবক সাহাব উদ্দিন, হান্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম, কাঠালতলী ক্রিকেট ক্লাবের সভাপতি শিক্ষক এমরান হোসেন মামুন, সাধারণ সম্পাদক আহমেদ ফারুক, আক্তার হোসেন,ক্লাবের সহ সভাপতি নাজমুল ইসলাম, রুবেল আহমদ, সুবেল আহমদ, জুবায়ের আহমদ ও রুয়েল আহমদ, প্রমুখ।



মন্তব্য করুন