বড়লেখায় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

February 6, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটি পুনর্গঠন উপলক্ষে সোমবার রাতে পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলর রাহেন পারভেজ রিপনকে সভাপতি ও রাসেল সাইফকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। কমিটির অন্যরা হলেন-সহসভাপতি ইকবাল হোসেন, এবি সিদ্দিকী দুলাল, ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শিপার আহমদ, ফয়ছল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আক্তার হোসাইন আরিফ, অর্থ সম্পাদক রুয়েল আহমদ বেলাল, সহঅর্থ সম্পাদক ওয়াসেফ হাসান আসিফ, প্রচার সম্পাদক ইমরান আহমদ, সহপ্রচার সম্পাদক জাবেদ আহমদ, ক্রীড়া সম্পাদক জয়নুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক সেবুল আহমদ, দপ্তর সম্পাদক মুমিনুর রশীদ, সদস্য নাজিম উদ্দিন, রিফাত আহমদ, আব্দুর রহমান, আফসার আহমদ, আব্দুল মালিক। কমিটির উপদেষ্টাবৃন্দ হলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চুন্নু, ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাবেক সভাপতি ইমদাদুল ইসলাম সজল, ছ্ালেহ আহমদ জুয়েল, হারুনুর রশীদ বাদশা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com