বড়লেখায় প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

February 6, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উদ্যোগে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়। পরিবার পরিকল্পনা অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিট এ কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার প্রত্যেক ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর, উপ-সহকারী মেডিকেল অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক মো. কুতুব উদ্দিন (যুগ্ম সচিব)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক একেএম আব্দুস সোবহান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সুহেল মাহমুদ, এমসিএইচ প্রোগ্রামের ম্যানেজার ডা. ফাহমিদা সুলতানা, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. হাদি হোসেন, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ হোসেন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, বর্নি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক আব্দুর রব প্রমূখ।    

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com