বড়লেখায় মাদ্রাসায় কাতারস্থ সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্বাসকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ মোহাম্মদিয়া দারুল হাদিস (টিলাবাজার) মাদ্রাসার পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে কাতারস্থ দক্ষিণভাগ প্রবাসীদের সংগঠন আল ইহসান সমাজকল্যাণ সংস্থার সভাপতি আলহাজ্ব আব্বাস উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইমান উদ্দিনের সভাপতিত্বে ও বিশিষ্ট আলেম হফেজ খলিলুর রহমান সাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ আব্বাস উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, মাদ্রাসার মোহতামিম মাওলানা কাওছার আহমদ, সমাজসেবক ছমির উদ্দিন, জামাল উদ্দিন মাস্টার, হাজী মনির উদ্দিন, জমির উদ্দিন, ফজলুর রহমান ফজলু, দক্ষিণভাগ এনসিএম হাইস্কুল পরিচালনা কমিটির সদস্য সাবেক ফুটবলার আমির উদ্দিন, আব্দুল বাছিত, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, সমাজসেবক মকবুল আলী প্রমূখ।



মন্তব্য করুন