বড়লেখায় স্কুলের নবনির্মিত  একাডেমিক ভবনের উদ্বোধন 

February 10, 2018,

আব্দুর রব॥ বড়লেখায়  ১০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে পৌর শহরের এমএইচএস সরকারি প্রাইমারী স্কুলের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ ভবন নির্মাণে ৯৪ লাখ ৮৯ হাজার ৭০১ টাকা ব্যয় হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলার রাহেন পারভেজ রিপনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল ইসলাম সজলের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত সভায় হুইপ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, সদর ইউনিয়র চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, বিদ্যালয়ের ভূমি দাতা বীরেন্দ্র কুমার দেব নাথ, আব্দুস সাত্তার, আবুল হোসেন, আব্দুল মতিন, সহকারি শিক্ষক মাকসুদুর রহমান, যুবলীগ নেতা হারুনুর রশীদ বাদশা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com