বড়লেখায় জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আশরাফ হায়দারকে সংবর্ধনা

February 11, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার এ বছরের জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক পর্যায়ে) প্রধান এবং ইতিপুর্বে সিলেট বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ১০ ফেব্রুয়ারী শনিবার স্কুল পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা তাকে সংবর্ধনা দিয়েছেন। স্কুল পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক ইমন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী টিএন থানম একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস। সংবর্ধিত অতিথি প্রধান শিক্ষক আশরাফ হায়দার ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্তাহা রাকিব চৌধুরী তারণা, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এফএইচএম ইউসুফ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়জুল হক, কৃপাময় পাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল রব্বানী, দক্ষিণভাগ এনসিএম হাইস্কুলের সহাকরী প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, বিএসসি শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com