বড়লেখায় প্রাইমারী স্কুলের ভুমি ক্রয়ে লন্ডন প্রবাসীদের অনুদান

February 12, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণ হরিপুর বে-সরকারী প্রাইমারী স্কুলের ৪ শতাংশ ভুমি ক্রয়ের জন্য ১ লাখ টাকা অনুদান দিয়েছে ‘দক্ষিণভাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ,কে। ১২ ফেব্রুয়ারী সোমবার সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা আলহাজ হোসাইন আহমদ স্কুলের সভাপতি বশির আহমদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় অ্যাসোসিয়েশনের সদস্য ও লন্ডনস্থ চ্যানেল আইয়ের সংবাদ উপস্থাপক সাইদুল ইসলাম, শিক্ষানুরাগী জোয়াদ আলী, আজিজুর রহমান, দক্ষিণভাগ বাজারের ব্যবসায়ী নেতা সাইফুল ইসলাম, সমাজসেবক আব্দুল হেকিম, আব্দুল মালিক, আব্দুল কাদির প্রমূখ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com