পাথারিয়া গাংকুল মাদ্রাসার গভর্নিংবডির ২ পদে নির্বাচন ২৬ ফেব্রুয়ারী

February 14, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় উপজেলার সুপ্রাচীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিংবডির নির্বাচন ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ৩জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একাধিক প্রার্থী থাকায় অভিভাবক সদস্য ও দাতা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে, গভর্নিংবডির ৩ জন অভিভাবক সদস্য ক্যাটাগরিতে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরা হলেন, রিয়াজ আহমদ, আব্দুল আলী, তোফায়েল আহমদ, ছিদ্দিকুর রহমান, মাহতাব উদ্দিন, মাওলানা সাইদুল হাসান, আক্তার হোসেন, আজিজ আহমদ, ইউনুছ আলী, সাহীদুর রহমান ও আনছারুল হক। এরমধ্যে সংশি¬ষ্ট শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদে ত্রুটি থাকায় অভিভাবক সদস্য পদপ্রার্থী সাহীদুর রহমানের এবং সংশি¬ষ্ট শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকায় অভিভাবক সদস্য পদপ্রার্থী আজিজ আহমদের প্রার্থীতা বাতিল হয়ে গেছে।
একটি দাতা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। এরা হলেন কাতার প্রবাসী ব্যবসায়ী আব্বাস উদ্দিন ও যুগান্তরের সাংবাদিক আব্দুর রব (সাবেক শিক্ষক)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩জন শিক্ষক প্রতিনিধি হলেন, সহকারী অধ্যাপক আব্দুল মোহাইমিন, নাসির উদ্দিন ও মাওলানা লুৎফুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com