বড়লেখায় দরিদ্র কিশোরী ধর্ষিত : প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপায় তৎপর

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় সোমবার রাতে আশ্রিত বাড়িতে লম্পট অটোরিকশা (সিএনজি) চালক কর্তৃক দরিদ্র এক কিশোরী ধর্ষিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তারি পরীক্ষা শেষে সম্ভ্রম হারানো নিরীহ কিশোরীটি থানায় অভিযোগ দিতে গেলে প্রভাবশালী একটি মহল ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় ধর্ষন মামলা রুজুর প্রস্তুতি চলতে দেখা গেছে।
জানা গেছে, উপজেলার কাঠালতলী টাকী গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোরিকশা (সিএনজি) চালক রুহুল আমিন সেমাবার রাতে মাধবগুল গ্রামের দরিদ্র কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতিতে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তারী পরীক্ষা শেষে নির্যাতিত কিশোরী লম্পট রুহুল আমিনকে আসামী করে থানায় ধর্ষণ মামলা করতে গেলে প্রভাবশালী একটি মহল ঘটনা ধাপাচাপা দেয়ার চেষ্টা চালায় বলে ধর্ষিতার বাবা ছায়েফ আহমদ।
কিশোরীর বাবা ছায়েফ আহমদ অভিযোগ করেন লম্পট রুহুল আমিনের ইভটিজিংয়ের কারণে দুই বছর আগে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মেয়ের পড়াশুনা বন্ধ করতে বাধ্য হন। বাড়ি ছেড়ে অন্যত্র এক ব্যক্তির বাড়িতে আশ্রিত হিসেবে বসবাস করেও মেয়ের সম্ভম রক্ষা করতে পারেননি।
বড়লেখা থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর মঙ্গলবার রাত সাতটায় জানান, এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন