বড়লেখায় মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার কলাজুরা প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সভা ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার কলাজুরা সরকারী প্রাথমিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২০ শিক্ষার্থীকে বৃত্তির পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
এসএমসি’র সভাপতি মুহিতুর রহমান মভুর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ছয়ফুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বৃত্তির পুরস্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারাম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, লন্ডন প্রবাসী আ’লীগ নেতা সাহাব উদ্দিন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক আব্দুল রব্বানী, উপজেলা আ’লীগের সহসভাপতি সিরাজ উদ্দিন, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, কাশেমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীধাম রুদ্র পাল, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দুলাল, অন্যতম বৃত্তিদাতা কাতার প্রবাসী ব্যবসায়ী কুসার উদ্দিন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন