বড়লেখায় পুষ্টির উন্নয়নে : জনপ্রতিনিধিদের সহযোগিতা জোরদারকরণ কর্মশালা

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পুষ্টির উন্নয়নে বেসরকারী সংস্থা সুচনা কর্মসুচির সাথে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা জোরদার করণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও সুচনা কর্মকর্তা আবু বক্করের পরিচালনায় অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, সুচনা প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা মাহবুবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, সাংবাদিক আব্দুর রব, উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলা, সিএনআরএস’র সুচনা প্রজেক্টের কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ওমর ফারুক, আনিছুর রহমান প্রমূখ।



মন্তব্য করুন