বড়লেখার মেধাবী তোফায়েলের চ্যান্সেলর স্বর্ণপদক লাভ

February 24, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হতে ২০১৬ সালে এমএস ইন ফিস হেল্থ ম্যানেজমেন্টে প্রথম বিভাগে উত্তীর্ণ মেধাবী ছাত্র তোফায়েল আহমেদ সুমন চ্যান্সেলর স্বর্ণপদক লাভ করেছে।

১৫ ফেব্রুয়ারী সিকৃবির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে তার হাতে স্বর্ণপদক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. গোলাম মো. শাহী আলম। এসময় ফেকাল্টি অব ফিসারি ডিপার্টমেন্টের ডীন ড. মো. তরিকুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন। 

স্বর্ণপদক প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদ সুমন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামের বাসিন্দা। তার বাবা কুড়ার বাজার উচ্চ বিদ্যালয় ও দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ মুজম্মিল আলী এবং মাতা গৃহিনী মনোয়ারা বেগম। সুমন তাদের কনিষ্ঠ পুত্র। 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com