শ্রীমঙ্গলের পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী ও বিনোদন পিয়াসী

February 27, 2018,

বিকুল চক্রবর্তী॥ বসন্ত উৎসব কে সামনে রেখে শ্রীমঙ্গলে আনন্দ বিনোদনে মেতেছিলো শ্রীমঙ্গলের পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী ও বিনোদন পিয়াসী।

২৬ ফেব্রুয়ারী সোমবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত শ্রীমঙ্গল শিল্পিকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ বসন্ত উৎসবের আনন্দযাত্রায় শিশু, কিশোর, বধু-স্বামী, তরুণ তরুনী সকলের জন্য ছিলো নানান ইভেন্ট। ছিলো সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক ও অভিনয়সহ নানান আয়োজন। দীর্ঘ এ আনন্দ যাত্রা সংস্কৃতিকর্মী ছাড়াও সামিল হয়েছিলেন আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পরে বিভিন্ন ইভেন্টে দেয়া হয় কুড়িটিরও বেশি পুরস্কার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com