বড়লেখায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

February 28, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় তিন দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সভা ২৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাখাওয়াৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-অর রশীদ, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com