বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লাউতা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

March 10, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার চান্দগ্রাম যুবসমাজ আয়োজিত ৩য় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সভা ৮ মার্চ বৃহস্পতিবার চান্দগ্রাম হাইস্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিয়ানীবাজারের লাউতা স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে চান্দগ্রাম রাফি মোটরসকে হারিয়ে জয়লাভ করেছে। সাউদিয়া গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান ওয়াহিদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার ইকবাল হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।

 বিশেষ অতিথি ছিলেন দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আব্দুল আহাদ, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, বিয়ানীবাজারের লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু প্রমুখ।

 সভা শেষে বিজয়ী দলের হাতে মোটরসাইকেল ও রানার্সআপ দলের হাতে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com